শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৭:৩৯ পিএম, ২০২৪-১১-০৬
হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারী গলি এলাকায় বিক্ষোভে যৌথবাহিনীর সাথে সংঘর্ষের ঘটনায় ৫০ জনকে আটক করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেছে। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, সংঘর্ষের পর যৌথ বাহিনীর অভিযানে ৫০ জনকে আটক করা হয়েছে। তারা বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছেন। তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় সংগঠন ইসকন নিয়ে একটি পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে একদল বিক্ষোভকারীর সংঘর্ষ হয় গতকাল সন্ধ্যার পর। পুলিশ ও সেনাসদস্যদের ওপর হামলার পর শুরু হয় সংঘর্ষ। এতে যৌথবাহিনীর ১৩ সদস্য আহত হন। এদের এক পুলিশ সদস্য অ্যাসিড দগ্ধ হন। তার নাম ফয়েজ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ফেসবুকে ইসকন নিয়ে একটি ফটোকার্ড শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক ওসমান গণি। আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ দোকানটি ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা করেন।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন জানান, ওসমান গণির পোস্টটি নিয়ে কিছু লোকজন সংক্ষুব্ধ ছিল। ওই ব্যবসায়ীকে আক্রমণ করার চেষ্টা করা হলে পুলিশ গিয়ে আক্রমণকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে যারা আক্রমণ করতে উদ্যত হয়েছিল তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। তাদের আক্রমণে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হয়। এর মধ্যে একজন অ্যাসিড দগ্ধ আছে। পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited